আমি পাহাড়ে ঘুরতে পছন্দ করি। তবে পাহাড় জয়ের নেশা আমার ভেতরে নেই। শুনতে ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে তবে এটাই আসলে আমার মনভাব। দেশের সর্বোচ্চ পাহাড় চুড়ায় উঠতে সেটা জয় করতে হবে এমন মনভাব আসলে আমার খুব একটা নেই। আমার কেবল পাহাড়ের অজানা রাস্তা দিয়ে ঘন্টার পর পর ঘন্টা হেটে যেতে ভাল লাগে। অজানা পাহাড়ি পাড়াতে রাত কাটানো, ছোট ঝর্ণায় গোসল করা এসবই আমার পছন্দ। তাই আমি চেষ্টা করি ভীড় এড়িয়ে পাহাড়ে যাওয়ার। বেশির ভাগ ট্রিপগুলোই সাধারণত ছুটির দিনগুলোতে হয়। এই কারণে সেই সময় পাহাড়ে একটু লোকজন বেশি থাকে। আমি তাই সব সময় চেষ্টা করি যাতে এই ছুটি এড়িয়ে যাওয়া যায়। বেশ কয়েকটা গ্রুপের সাথে আমার পরিচয় আছে। তাদের বলেই রেখেছি যে ছুটির দিন গুলো বাদ দিয়ে যখনই ট্যুর প্রোগ্রাম হবে তখনই যেন আমাকে নক দেয়। এই ভাবেই আজকের এই ট্যুরে আসা হয়েছে। আমাদের যাত্রা শুরু মঙ্গলবার রাতের।
বান্দরবান পর্যন্ত যেতে যেতে ট্যুরের অন্যান্য মেম্বারদের সাথে আমার পরিচয়ই হল না। সাধারণত এমনটাই হয়। সকালের নাস্তার পরে যখন আমরা চাঁদের গাড়িতে উঠি তখনই মূলত একে অন্যের সাথে কথা বার্তা হয়। একদিনের ট্রাকিংয়ের পর কথা বার্তা শুরু হয়। ট্যুর শেষ হতে হতে একে অন্যের ফ্রেন্ডলিস্টে এড হয়ে যাই। এইবারও তেমনই হবে হয়তো।
জেরিনকে আমি প্রথম চিনতে পারলাম যখন চাঁদের গাড়ি চলতে শুরু করল। জেরিন একটা ট্রাইজার আর টিশার্ট পরেছে। মুখে এতোটা সময় মাস্ক পরেছিল বিধায় খেয়াল করি নি। চাঁদের গাড়িতে ওঠার পরে সে মাস্ক খুলল। তারপর জেরিনকে চিনতে পারলাম! দেখতে পেলাম যে আমার মত আরও অনেকেই জেরিনকে চিনতে পেরেছে।
জেরিন এই দেশের একজন পরিচিত মূখ। দুই বছর আগের মিস বাংলাদেশ। এর আগে থেকেই সে মডেলিং করত। মিস বাংলাদেশ হওয়ার পরে মডেলিংয়ের পরিমানটা আরো বেড়েছে। সেই সাথে বেড়েছে তাকে নিয়ে বিতর্কের পরিমানটাও। দেশের কয়েকজন তারকা এবং বড় ব্যবসায়ীকে নিয়ে তার নামে বেশ কিছু গছিসও চালু আছে। তার ফেসবুকে দেশ বিদেশ ঘোরার ছবি আমি দেখেছি। এমন কি বান্দরবানে ঘোরার ছবিও আমি দেখেছি কয়েকটা। কিন্তু কোনো দিন ভাবি নি যে মেয়েটা এমন দুর্গম ট্রাকিংয়ে আসতে পারে!
এবারের ট্যুরের মেম্বার ১০জন যার ভেতরে মেয়েই হচ্ছে ৬ জন। আমরা ছেলেরা চারজন আমাদের হোস্ট রনি ভাইসহ। এই রকম সাধারণত হয় না। মানে মেয়েরা সব ট্যুরেই কমই থাকে কিন্তু এইবার মেয়েরাই সংখ্যাগুরু। অবশ্য আমি সেটা নিয়ে খুব একতা চিন্তিত হলাম না। প্রতিটা ট্যুরেই আমি কেবল হাটার দিকেই বেশি খেয়াল দিই। বাকিদের সাথে আমার কথাবার্তা হয় কম। এবারও তাই।
থানচি পার হয়ে আমরা প্রথম রাতটা থাকলাম দলিয়ান পাড়াতে। এই দিকে সাধারণত মানুষ এমনিতেই কম আসে। আর আজকে তো শুক্রবার না। সেই হিসাবে পুরো পাড়াতে কেবল আমরা রয়েছি। অন্য কেউ নেই। পাড়াতে পৌছাতে পৌছাতে আমাদের প্রায় বিকেল পার হয়ে গেল। আমরা যে যার মত নিজেদের ব্যবস্থা করতে লাগলাম। গোসল শেষ করে করে আমরা যে যার মত নিজেদের গুছিয়ে নিলাম। গোসল বলতে পাড়ার মাঝে একটা ট্যাপ রয়েছে যেখান থেকে পানি আসে। মেয়েরা আলাদা ভাবে সেখানে গোসল করলেও আমরা ছেলেরা এক সাথেই সেখানে গোসল করে ফেললাম। নিজেদের ভেতরে সেই সময়েও টুকটাক কথা বার্তা হল। কে কী করে কোথায় থাকে সেসব নিয়ে কথা বার্তা হল।
রাতের খাবারের পরে জেরিন আমাদের গান শোনাল। জেরিনের গানের গলা ভাল। এরপর আরও নানান গল্প হল। তবে বেশি রাত করা গেল না কারণ পরদিন আমাদের বেশ ভোরে বের হতে হবে। সবাই তাই দ্রুত ঘুমিয়ে পড়ল।
আমার আবার নিজের বিছানা ছাড়া ঠিক ঘুম আসে না ভালমত। তাই রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লেও আমি জেগে রইলাম। কিছু সময় মোবাইল টিকে তারপর ঘর থেকে বাইরে বের হয়ে এলাম। আজকে আকাশে পুরো চাঁদটা দেখা যাচ্ছে। যদিও নিশ্চিত না তবে চাঁদের আলো দেখেই মনে হল যে আজকে পূর্নিমা! মনটা ভাল হয়ে গেল।
একটু দুরেই বাঁশের মাঁচা ছিল বসার জন্য। আমি সেখানেই গিয়ে বসলাম। পাহাড়ের চারিদিকের এই শান্ত পরিবেশটা আমার ভাল লাগে সব সময়। এতো নিস্তব্ধতা অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমি এক মনে সেদিকেই তাকিয়ে রইলাম। যত সময়ই তাকিয়ে থাকি না কেন ক্লান্তি লাগে না এতে। আমি পূর্নিমার আলো উপভোগ করতে লাগলাম একমনে।
কত সময় আমি এভাবে দাঁড়িয়ে ছিলাম সেটা আমি নিজেও জানি তবে হঠাৎ আমার মনযোগ ঘুরে গেল। আমি দেখতে পেলাম ঘর থেকে একজন বের হয়ে আসছে। মাঁচাটা একটু দুরে হওয়ার কারণে আমার দিকে সে তাকালো না তবে আমি ঠিকই দেখতে পেলাম। একজন মেয়ে।
আরেকটু তাকিয়ে থাকতেই আমি মেয়েটাকে চিনতে পারলাম। জেরিন!
আমি সেখানেই বসে রইলাম। আমার মনে হল যে জেরিন সম্ভবত ওয়াশরুমে যাবে। কিন্তু যখন জেরিন ওয়াশরুমের উল্টো দিকে পাটা শুরু করল তখন কিছুটা অবাক হলাম। মেয়েটা ঐদিকে যাচ্ছে কেন? একবার মনে হল যে পাড়ার ঐদিকেও হয়তো বসার কোনো জায়গা আছে। তবে কেন জানি আমার মনে হল এই ব্যাপারটা স্বাভাবিক না। এমন একটা অনুভূতি যে কেন হল সেটা আমি জানি না। আমি আপনা আপনিই উঠে দাঁড়ালাম। আমার মনে হল জেরিনের পেছন পেছন আমার যাওয়া উচিৎ? কেন এমন মনে হল সেটা আমি জানি না।
আমি ধীর পায়ে জেরিনকে অনুসরণ করতে লাগলাম। চাঁদের আলোর অভাব ছিল না। তাই পথ চলতে কোনো সমস্যা হচ্ছিল না। জেরিনকে দেখতেও সমস্যা হচ্ছিল না। আমি এমন ভাবে হাটছিলাম যেন কোন শব্দ না হয় । তবে জেরিনের ভেতরে তেমন কিছু ছিল না। সে একেবারে নিশ্চিন্ত মনে হাটছিল।
মূল পথ দিয়ে কিছু দূর হাটার পরেই দেখতে পেলাম জেরিন ডান দিকের একটা সরু রাস্তায় ঢুকে পড়ল। আমি এবার সত্যিই অবাক হলাম। কারণ এই পথ সাধারণ পর্যটকদের চেনার কথা না। আমরা যারা পাহাড়ে আসি আমরা সব সময়ই প্রধান রাস্তা দিয়েই যাতায়াত করে থাকি। এমন কি আমাদের গাইডও এই রকম মূল রাস্তার পাশ দিয়ে ঢোকে না। এর মানে কি জেরিন আগেও এই রাস্তায় গিয়েছে?
সম্ভবনা একেবারে ফেলে দেওয়া যায় না। সম্ভবত জেরিন আগেও এই পাড়াতে এসেছে। এবং এই সরু রাস্তায় সে ঢুকেছে। এটা মনে হতেই আমার মনের কৌতুহল যেন আরো বেড়ে গেল। আমি আরও সাবধানে হাটতে লাগলাম।
আমার কাছে কোন টর্চ নেই। তবে জেরিন টর্চ নিয়েই বের হয়েছে। সরু রাস্তাটা একেবারে গাছপালা দিয়ে ভর্তি। এখানে আলোর পরিমান কম অনেকটাই। একেবারে অন্ধকার নয় যদিও। জেরিনকে দেখলাম টর্চের আলো দিয়ে এগিয়ে যেতে। মূলত রাস্তাটা আস্তে ধীরে নিচের দিকে নামছে।
কত সময় আমরা আসলে হাটলাম সেটা আমি জানি না। তবে এক সময়ে জেরিন থামল।
আমি একটু অবাক হয়ে তাকিয়ে রইলাম জেরিন যে স্থানে থেমেছে সেই জায়গাটার দিকে। জায়গাটা অনেকটাই সমতল বলা চলে। এবং এখানে কোন গাছপালা নেই। দেখলে মনে হবে যেন বনের এই অংশ থেকে কেউ এক খাবলে গাছপালাগুলো তুলে নিয়েছে। এই জন্য এই জায়গাতে আলো চাঁদের আলো এসে পড়েছে।
আমি একভাবে সেদিকে তাকিয়ে রয়েছি। জেরিন কী করবে ঠিক বুঝতে পারছি না। কিছু সময় সেভাবেই কেটে গেল। জেরিন নিশ্চল হয়ে কিছু যেন ভাবল। তারপরই আমি ওকে নড়তে দেখলাম এবং সম্ভবত সব থেকে বিস্ময়কর ঘটনা ঘটতে দেখলাম।
আমি দেখতে পেলাম জেরিন আস্তে আস্তে নিজের শরীরের সমস্ত কাপড় খুলে ফেলল। তারপর সে সেখানেই বসে পড়ল। আমি দ্যর থেকে জেরিনের দিকে তাকিয়ে রয়েছি। আমি দেখতে পেলাম জেরিন হাত দুটো সামনে এনে হিন্দুদের প্রার্থনার মত করে কী যেন পড়তে শুরু করল। এতো দূর থেকে কিছুই শোনা যাচ্ছে না। তবে সে যে কিছু একটা পড়ছে সেটা স্পষ্টই আমি বুঝতে পারছিলাম। কত সময় সে মন্ত্র পড়তে থাকল সেটা আমি নিজেও জানি না। চাদের আলোতে এভাবে তাকে বসে থাকতে দেখতে দেখতে আমার নিজের মনের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি এসে হাজির হচ্ছিল। আমি মন্ত্রমুগ্ধের মত তার দিকে তাকিয়ে রইলাম। এবং তারপরেই ব্যাপারটা খেয়াল করলাম।
জেরিন যেনে কতু উচুতে উঠে গেল! প্রথমে মনে মনের ভুল। তবে একটু পরে যখন আরেকটু উপরে উঠে গেল তখন আমার চোখ ছানাবড়া! আমি কী দেখছি এটা!
আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। জেরিন মাটি থেকে উপরে উঠে যাচ্ছে! কতটুকু উপরে উঠল সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না তবে অন্তত দুই ফুত উপরে তো উঠেছেই। তার হাত দুটো তখনও সামনে জোড় করা। ঠোঁট আস্তে আস্তে নড়ছে। শরীরটা একেবারে স্থির হয়েই আছে। দূর থেকে দেখলে মনে হবে যে সে কোন অদৃশ্য বেদীর উপরে বসে আছে।
আমি নিজেকে আরো একটু আড়াল করে নিলাম। কেন নিলাম সেটা আমি নিজেও জানি না। জেরিনের চোখ বন্ধ। সে আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু আমার কাছে মনে হল যেন জেরিন ছাড়াও আরও কেউ আছে এই জায়গায়। সে আমাকে দেখতে পাবে! আমার বুকের ভেতরটা এমন জোরে লাফাচ্ছিল যে আমার ভয় হচ্ছিল সেই শব্দ কেউ না কেউ শুনে ফেলবে! আমার এখান থেকে চলে যেতে ইচ্ছে করল। তবে সেই একই সাথে তীব্র একটা কৌতুহল এসে জড় হল। আমাকে দেখতেই হবে শেষ পর্যন্ত কী হয়!
এবার আসল ব্যাপারটা শুরু হল। আমি দেখতে পেলাম যে জেরিনের শরীরটা নড়তে শুরু করল। সেই বসে থাকা অবস্থাতেই সেটা পুরো ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াতে শুরু করল। আরেকটু ভাল করে তাকাতেই বুঝতে পারলাম যে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে জেরিন ঘুরছে। তার খোলা চুল বাতাসে উড়ছিল। জেরিনের নগ্ন শরীর থেকে একটা মৃদু আলোর আভা বের হতে দেখলাম আমি। চাঁদের আলো ছাড়াও এই আলো আলাদা ভাবে চেনা যাচ্ছিল। আমার কাছে মনে হল যে জেরিন আসলে এই জগতের কেউ নয়। সে একজন দেবী! অন্য জগতের বাসিন্দা! আমি চাইলেও নিজে চোখ সরাতে পারছিলাম না ওর উপর থেকে!
কত সময় ধরে এমনটা চলল সেটা আমি জানি না। আমি অনুভব করল্ম যে চারিদিকের তাপমাত্রা যেন অনেক কমে গেছে। আমার একটু যেন শীত শীত করতে লাগল। তারপরই আমি সে অনুভূতিটা টের পেলাম। কেউ যেন এসে হাজির হয়েছে। কে হাজির হয়েছে সেটা আমি জানি না। এই অনুভূতিটা আমাকে বেশ ভয় ধরিয়ে দিল। তবে সেটা বেশি সময় ধরে রইলো না। চলে গেল একটু পরেই এবং সাথে সাথেই জেরিনের ঘোরা থেমে গেল। আমি দেখতে পেল সে কিছুটা বেপোয়ারা ভাবেহ সেই শূন্য থেকে পড়ে গেল। এবং পড়েই রইলো। উঠল না।
আমি আসলে কী করবো বুঝতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল যে আমার আসলে এখনই এখান থেকে চলে যাওয়া উচিৎ কিন্তু আবার জেরিনের কী হল সেটাও জানতে ইচ্ছে করছিল। আমি কয়েক পা এগিয়েও গেলাম। আমার হাত পা কাঁপছিল। তবুও ধীরে ধীরে এগিয়ে গেলাম জেরিনের কাছে। আমার মনে হচ্ছিল জেরিন বুঝি মারা গেছে। আমি ওর দেহের সামনে গিয়ে দাঁড়াল। সত্যি বলতে টিভিতে আমি নগ্ন নারীর দেহ অনেকবারই দেখেছি। কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। কিছু সময়ের জন্য যদিও আমার মনযোগ অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিল তবে সেটা জোর করেই দূর করে দিলাম। আমি আস্তে বসে নিজের হাতটা জেরিনের নাকের কাছে নিয়ে গেলাম। তারপর অনুভব করতে পারলাম যে জেরিনের নিঃশ্বাস চলছে। একটু স্বস্তি পেলাম।
এখন আমার কী করা উচিৎ?
জেরিনকে এখান থেকে নিয়ে যাবো নাকি এভাবেই এখানে ফেলে যাবো? এখানে যদি ফেলে যাই আর যদি কোনো বিপদ আসে? তখন? আবার যদি ওকে নিয়ে যেতে চাই তখন সে কী মনে করবে? জেরিন তো জানেই না আমি এখানে আছি!
শেষে ঠিক করলাম যে জেরিন এখানেই পড়ে থাকুক। তবে আমি ওকে একা রেখে যাচ্ছি না। সেখানে লুকিয়ে ছিলাম সেখানেই লুকিয়ে থাকি। ওর উপর চোখ রাখি।
আমি আবারও নিজের লুকিয়ে থাকার জায়গার দিকে পা বাড়ালাম। যাওয়ার আগে আরেকটা বার জেরিনের দিকে তাকিয়ে দেখলাম। সৃষ্টিকর্তা সত্যিই তাকে সময় নিয়ে তৈরি করেছেন!
কত সময় গাছের আড়ালে বসে ছিলাম জানি না তবে আমার মনে হল সেটা প্রায় ঘণ্টা খানেক হবে। এই পুরো সময়টা আমি এক দৃষ্টিতে জেরিনের দিকে তাকিয়ে ছিলাম।
তারপর জেরিন নড়ে উঠল।
সে আস্তে আস্তে হাতে ভর দিয়ে উঠে বসল। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। আমার মনে হল সে যেন ঘুম থেকে উঠে চারদিকটা বোঝার চেষ্টা করছে। তারপর সে নিজের কাপড় তুলে নিয়ে একে একে পরতে লাগল। একবারও চারদিকে তাকাল না। একবারও পেছনে ফিরল না। তারপর হাটতে আরাম্ভ করল। আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবারও অন্যদিকে তাকাল না।
আমাকে পার হয়ে চলে গেল। তারপরেও আমি বেশ কিছুটা সময় বসে রইলাম। তারপর আবারও পাড়ার দিকে হাটতে শুরু করলাম। যখন পাড়াতে পৌছালাম তখন চারিদিকের সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শোয়ার আগে একবার জেরিনের দিকে চোখ পড়ল। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
ভোরের দিকে রনি ভাই সবাইকে ডেকে তুললেন। নাস্তা হল। পাহাড়ের সেই ঠান্ডা সকালে সবাই হাসাহাসি করছে। আজ আমাদের সামিটের দিন। পুরো ট্যুরের সবচেয়ে বড় চড়াই আজকে। খিচুড়ি খেয়েই রওয়ানা দিলাম আমরা।
আমি দূর থেকে জেরিনকে দেখছিলাম। সে অন্য মেয়েদের সাথে গল্পে ব্যস্ত। ছেলেদের সাথেও আড্ডা মারছিল। জেরিনের ভেতরে আমি কোন সেলিব্রেটি দম্ভ দেখতে পেলাম না।
পাহাড় চড়ায় আমার অভ্যাস আছে। আমি সব সময়ের মত সবার আগে আগে চললাম। আমি সব সময়ই সবাই আগে চুরাতে উঠি। সেখানে বসে কিছু সময় একা একা বসে সময় কাটাই।
ঘণ্টা পাঁচেক পরে আমি চুড়ায় পৌছালাম।
আমি পেছনে তাকিয়ে দেখলাম অন্য কেউ আসে নি। নিচে অনেক নিচে ছোট ছোট কিছু বিন্দুর মত তাদের দেখা যাচ্ছিল। আমি একটা পাথরের উপর বসে হাঁপাতে লাগলাম। চারদিকে মেঘ আর পাহাড়ের সারি। এই দৃশ্যটা সাধারণত আমার মন ভাল করে দেয়। আমি এক মনে বসে থাকি।
-আপনি তো দেখি সবাইকে পেছনে ফেলে দিয়েছেন!
আমি চমকে ঘুরে তাকালাম।
জেরিন। সে আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল। তার মুখে হাসিহাসি ভাব। কপালে সামান্য ঘাম জমেছে।
আমি নিচের দিকে তাকালাম। অন্য কেউ কাউকে দেখতে পাচ্ছি না। দূর থেকে যে বিন্দুর মত দেখছিলাম তারা আড়ালে চলে গেছে। জেরিন হেসে বলল, কী হল? ভূত দেখলেন নাকি?
আমি কোনো মতে বললাম, না, মানে…
জেরিন কিছু বলল না। পকেট থেকে নিজের ফোনটা বের করল। আমার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, একটা কাজ করে দেবেন? কয়েকটা ছবি তুলে দিন তো। ওরা আসার আগেই কয়েকটা ছবি তুলি!
আমি ফোনটা হাতে নিলাম। আমার হাত কাঁপছিল, তবে আমি সেটা লুকানোর চেষ্টা করলাম।
জেরিন পাথরের ধারে গিয়ে দাঁড়াল। পেছনে মেঘের সমুদ্র। সে একটা ভঙ্গিতে দাঁড়াল, তারপর আরেকটায়। মডেলের অভ্যস্ত সহজ ভঙ্গি। আমি ক্যামেরায় তার ছবি তুলে গেলাম।
-যথেষ্ট হয়েছে, ধন্যবাদ। আপনার কয়েকটা ছবি তুলে দিই এবার!
আমি ফোনটা ফিরিয়ে দিতে দিতে বললাম, না দরকার নেই। আমি খুব একটা ছবি তুলি না।
-আরে তোলেন না তো কিছু হয়েছে। আমি তুলে দিচ্ছি! দাড়ান তো!।
আমি দাঁড়ালাম। সে আমারও বেশ কয়েকটা ছবি তুলে দিল। তারপর এক এক করে দেখতে লাগল। কিছুক্ষণ কোনো কথা হল না। বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না।তারপর সে ফোন থেকে মুখ না তুলেই আস্তে করে বলল।
-আমি জানি গতকাল রাতে আপনি ওখানে ছিলেন।
আমার বুকের ভেতরে একটা ধাক্কা লাগল। জেরিনের দিকে তাকিয়ে রইলাম একভাবে। সে তখনও আমার দিকে চোখ তুলে তাকায় নি। আমি আসলে কী করব ঠিক বুঝতে পারছিলাম না। অস্বীকার করব? না বোঝার ভান করব? কিন্তু কেন জানি মনে হল সেটাতে খুব একটা লাভ হবে না। জেরিন আসলেই জানে আমি কাল রাতে সেখানে ছিলাম। আমি কোন কথা না বলে কেবল জেরিনের দিকে তাকিয়ে রইলাম। জেরিন আমার দিকে তাকিয়ে বলল, আমি খানিকটা অবাকই হয়েছি যে আপনি এখনও শান্ত আছেন! অন্য কেউ দেখলে কী করতো কে জানে?
ব্যাপারটা সত্যিই তাই। আমি এখনও যে বেশ শান্ত আছি এটা আমার কাছেই বেশ অবাকই লাগছে। আমি গতকাল রাতে আসলে যা দেখেছি তা মোটেই আমার চোখের কোন ভুল হতে পারে না। এবং জেরিনের এই কথাতেই সেটা খুব ভাল ভাবেই প্রমাণিত হয়। এটা আসলে কিভাবে সম্ভব? সব কিছু যদি বাদও দেই তাহলে একজন মানুষ কিভাবে শূন্যের উপর ঐভাবে ভেসে থাকতে পারে? ঐভাবে ঐভাবে ঘুরতে পারে?
জেরিন যেন আমার মনের কথাই টের পেয়ে গেল। সে বলল, ভাবছেন একজন মানুষ আসলে কিভাবে শূন্যের উপর ভাসতে পারে, তাই না?
আমার জবাব দিতে হল না। জেরিন নিজ থেকেই বলল, আমি যে আরও কতকিছু করতে পারি তা আপনি কল্পনাও করতে পারি।
এই কথা বলেই জেরিন আমার সামনেই পাহাড়ের সেই চুড়া থেকে লাফ দিল!
আমি চিৎকার করতে যাব কিন্তু তার আগে দেখতে পেলাম যে জেরিন পড়ল না। আমার থেকে কয়েক দুরে শূন্য ভেসে রইলো। আমি কেবল অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি বলতে কি আমি আমার দুই চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এমন কিছু আমি দেখছি। আমার চোখের সামনে এমন কিছু হচ্ছে সেটা আমার বিশ্বাস হচ্ছে না।
জেরিন আরও কিছু বলতে যাচ্ছিল তখনই নিচ থেকে মানুষের গলার আওয়াজ ভেসে এল। আমাদের টিম চলে এসেছে। জেরিন আস্তে করে আবারও আমার কাছে চলে মাটিতে।
দুই
রাতের বেলা আমি জানতাম আমাকে আবারও জেরিনের সাথে যেতে হবে। এমনটা মনে হওয়ার আসলে কোন কারণ ছিল না তারপরেও আমার মনে হল যে আজকেও জেরিন ঠিক একই কাজ করবে এবং একই ভাবে আমি তার সাথে যাব। রাতের খাওয়া দাওয়ার পরে কিছু আড্ডা দিয়ে সবাই যখন আবার ঘুমিয়ে পড়ল আমি গতদিনের মত আবারও বাইরে বের হয়ে এলাম।
কিছু সময় পরে জেরিনও একই ভাবে বের হয়ে এল। আজকে অবশ্য বাইরে বের হয়েই সে হাটা দিল না। প্রথমে সে চারিদিকে তাকিয়ে আমাকে কাউকে খুজল। বলাই বাহুল্য সে আমাকেই খুজছিল সেটা বলে দিতে হল না। আমার উপর চোখ পড়তে একটু যেন হাসল। তারপর হাটা দিল গতদিনের মত। আমি তার পিছু নিলাম। একটু পরে তার পাশা পাশিই হাটতে শুরু করলাম। আমি বলল, আজকেও কি একই ব্যাপার হবে?
-হ্যা। আজকেও হবে। তবে আজকে আপনি তাকে দেখতে পাবেন। গতদিন আপনি ছিলেন বলেই সে আসে নি।
-মানে?
-মানে হচ্ছে আমি প্রথমে টের না পেলেও সে ঠিকই আপনার উপস্থিতি টের পেয়েছে। তাই সে দেখা দেয় নি।
আমার খুব জানতে ইচ্ছে করল যে কে দেখা যায় নি। তবে আমি সেই প্রশ্ন করলাম না। আমি প্রশ্ন করলাম, আজকে টের পাবে না সে?
আমার দিকে জেরিন এবার ফিরে তাকাল। বলল, জানতে চাইলে না, কে আসবে?
আমি বললাম, কে আসবে সেটা আমি নিজের চোখে যখন দেখব সেটা আর জিজ্ঞেস করে কি হবে।
জেরিন হাসল। তারপর বলল, তোমার ভয় লাগছে না দেখে একটু অবাক লাগছে। অন্য কেউ হলে কী করত সেটাই ভাবছি।
আমি বললাম, ভয় যে লাগছে না সেটা বলব না। তবে ভয়ের থেকে কৌতুহলটা বেশি।
জেরিন বলল, আসলে কাল তোমার ভয় পাওয়ার দরকার ছিল। কারণ কাল তোমার সাথে ভয়ংকর কিছু সত্যিই ঘটতে পারত। ঘটাটাই স্বাভাবিক ছিল। সে যে তোমাকে কিছু করে নি এটাই আশ্চর্য্যের ব্যাপার। তবে আজকে আজকে কিছু হবে না আশা করি।
হাটতে হাটতে আমি আগের সেই জায়গাতে পৌছে গেলাম। আজকে দেন জায়গাটা আগের থেকেও আরো বেশি আলোকিত হয়ে আছে। আমার জায়গা অবশ্য সেখানে হল না। আমি গিয়ে গতদিনের জায়গাতেই বসলাম। জেরিন এবার একটা গাছের ডাল দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকল। তারপর বলল, যত যাই হোক কোন ভাবেই তুমি এই বৃত্ত ছেড়ে বের হবে না। মনে থাকবে তো? এই বৃত্তের ভেতরে থাকলে সে তোমাকে দেখতে পাবে না। তবে মনে থাকে যেন কোনো ভাবেই এই বৃত্ত হতে বের হবে না। এখানেই থাকবে। মনে থাকে যেন!
আমি মাথা কাত করে সম্মতি জানালাম। জেরিন আমার দিকে তাকিয়ে একটু হাসল। তারপর আবারও আগের দিনের মত সেই ফাঁকা স্থানে চলে গেল। তারপর আবারও সেই আগের দিনের মত প্রথমে নিজের শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে ফেলল। আমার দম একটু বন্ধ হয়ে এল। সত্যি বলতে কি, গতকালকে আমি লুকিয়ে ছিলাম। তাই মনের ভেতরে একটা আলাদা সিন্তা কাজ করছিল কিন্তু আজকে ব্যাপারটা ভিন্ন। আজকে জেরিনের কাছ থেকে লুকিয়ে নেই। তাই আজকে জেরিনকে এই ভাবে দেখে বুকের ভেতরে তীব্র একটা অনুভূতি হল। এই দৃশ্য চোখের সামনে দেখাটা সত্যি অন্য রকম একটা ব্যাপার। আমার মনের কথাই যেন জেরিন টের পেল। সে আমার দিকে এবার ঘুরে তাকালো। আমাকে তার পুরো দেহটা আরো ভাল করে দেখার সুযোগ করে দিল। আমি অবাক দৃষ্টিতে কেবল তাকিয়ে রইলাম জেরিনের দিকে। ওর চোখে আমি দুষ্টামীর এক হাসি দেখতে পেলাম। সে যেন আমার এই অবস্থা দেখে বেশ ভালই মজা পাচ্ছে। তবে সেটা বেশি সময় স্থায়ী হল না। আমি দেখলাম জেরিন ঠিক গতদিনের মত পা গুটিয়ে বসে পড়ল। এবং তার কিছু সময় পরেই তার মুখ দিয়ে সে মন্ত্র পড়ার আওয়াজ আমি শুনতে পেলাম। একভাবে একটানা। কিছু সময় যাওয়ার পরেই সেই অবিশ্বাস ঘটনা ঘটল আবার। জেরিন আস্তে আস্তে মাটি থেকে শূন্য উঠে গেল এবং আস্তে আস্তে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতে লাগল। এবং আজকে আমি আরেকটা ব্যাপারও খেয়াল করলাম। জেরিন ঠিক যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছিল সেই স্থানে একটা আলোর আভা দেখা যাচ্ছে। একটা অবয়ব যেন সেখানে তৈরি হচ্ছে। আমি আমার নিজের চোখকে ঠিক যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কী দেখছি এটা!
অবশ্য এখানে যা কিছু হচ্ছে তার কোনো কিছুই আসলে ঠিক স্বাভাবিক না। তবে এই ব্যাপারটা খুব বেশি সময় ধরে চলল না। গত দিনের মত ঘন্টা খানেক পরেই জেরিন ঠিক একই ভাবেই মাটিতে পড়ে গেল।
আমি দৌড়ে তার দিকে যেতে গিয়েও গেলাম না। জেরিন বলেছিল যে তার জ্ঞান না ফেরা পর্যন্ত যেন আমি কিছুতেই এই গণ্ডী ছেড়ে না বের হই। তাই করলাম। আমি চুপ করে সেখানেই বসে রইলাম। সেই আলো অবয়বটা তখনও সেখানেই ছিল। তবে আস্তে আস্তে সেটাও মিলিয়ে গেল।
তার কিছু সময় পরেই জেরিনের জ্ঞান ফিরে এল। সে কিছু সময় ঝিম মেরে বসে রইলো। আমি তার দিকে এগিয়ে গেলাম। যেহেতু তার জ্ঞান ফিরে এসেছে তাই আমি এখন তার কাছে যেতে পারি।
আমার দিকে জেরিন কিছু সময় তাকিয়ে রইলো। তারপর বলল, তুমি দেখছো, তাই না?
-হ্যা।
দেখলাম জেরিনের মুখে হাসি ফুটল। সে বলল, তার মানে দেবী এসেছিলেন। গতকাল আসেন নি কারণ তুমি ছিলেন। আজকে ঐ সে তোমার অস্তিত্ব টের পায় নি। তাই এসেছে।
তার মানে হচ্ছে আমার কারণ গতকালের কাজটা হয় নি। আমি গোপনে এসে তার কাজে ব্যগরা দিয়েছি। তবে জেরিনকে মোটেই রাগান্বিত বা অসন্তুষ্ট মনে হল না। আমি বলল, তুমি কে বলতো?
জেরিন হাসল। তারপর বলল, এখনও বোঝ নি? আমি উইচ! ডাইনি!
চলবে……
ফেসবুকের অর্গানিক রিচ কমে যাওয়ার কারনে অনেক পোস্ট সবার হোম পেইজে যাচ্ছে না। সরাসরি গল্পের লিংক পেতে আমার হোয়াটসএপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। এছাড়া যাদের এসব নেই তারা ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলেও জয়েন হতে পারেন।
অপু তানভীরের দুটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এছাড়া সকল গল্পের লিস্ট পাবেন সূচিপত্রে। পুরানো আগের গল্প পড়তে পারবেন সামহোয়্যারইন ব্লগ ও ওয়াটপ্যাড থেকে।
Discover more from অপু তানভীর
Subscribe to get the latest posts sent to your email.
