আমাদের পরের দিনই চলে যাওয়ার কথা ছিল। তবে জেরিন আমাদের সাথে যাবে না। হোস্টের সাথে এমন কথাই ছিল তার। পুরো টিম জেরিনকে রেখেই চলে যাবে। এবং পাড়া থেকে একজন জেরিনকে দুইদিন পরে থানচিতে পৌছে দিবে। এই ভাবেই জেরিন তার সাথে কথা বলেছে।
জেরিন গতকাল রাতেই জেরিন আমাকে জানিয়েছিল সে যাবে না। তার রিচ্যুয়ালের আরো কিছুটা অংশ বাকি আছে। গতকাল প্রথম দিন ছিল। আরও দুইদিন তাকে একই ভাবে এই রিচ্যুয়ালে অংশ নিতে হবে।
জেরিন সকালে যখন সবাই রওয়ানা দিতে যাবে তখন আমি হোস্টকে আমার ইচ্ছের কথা জানালাম। জেরিনের সাথে আমিও থেকে যেতে চাই। দুইজন পরে এক সাথে ফিরে যাবে। প্রথমে হস্ট রনিভাই একটু গাইগুই করছিল তবে শেষে রাজি হয়ে গেল।
সবাই যখন আমাদের রেখে চলে গেল পাড়াটা হঠাৎ করেই যেন একেবারে নির্জন হয়ে গেল। পাহাড়ের পাড়ার এই একটা ব্যাপার। দিনের আলো ফুটতেই পুরো পাড়ার সব সক্ষম নারী পুরুষেরা কাজ করতে চলে যায়। পাড়াতে একবল কিছু বৃদ্ধ আর শিশুরা থাকে। তবে এই পাড়াতে শিশুদের সংখ্যা তুলনা মূলক ভাবে কম। আমরা যে ঘরে আছে সেখানে ছোট বাচ্চা নেই। কেবল একজন বয়স্ক মহিলা রয়েছেন ঘরে। আর কেউ নেই। আমরা দুজন কিছু সময় চুপচাপ বসে রইলাম। তারপরই জেরিন আমাকে বলল, চল ঘুরে আসি বাইরে থেকে।
-কোথায়?
-চল তো দেখা যাক কোথায় যাওয়া যায়!
আমি আর কিছু জানতে চাইলাম না। আমি এখনও নিজের কাছে নিশ্চিত না যে আমি কেন এখানে রয়ে গেলাম! আমার এখানে থাকার কোনো দরকার ছিল না। অন্যদের সাথে আমি চলে যেতে পারতাম। সেটাই সম্ভবত যুক্তিসংগত কাজ হত। গত দুইদিন আমি যা দেখেছি সেটা যে স্বাভাবিক কিছু না সেটা তো আর আলাদা ভাবে বলে দিতে হয় না। এবং এর ভেতরে যে একটা বিপদও লুকিয়ে আছে সেটা আমাকে বলে দিতে হল না। জেরিন ভয়ংকর কিছু করছে। সে নিজেকে ডাইনি বলেছে। এবং এটা আমি বিশ্বাস করি। আমার অবিশ্বাস করার কোনো কারণ নেই।
আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাড়া থেকে বের কিছুটা দুরে যেতেই পরিবেশটা আরো নিরব হয়ে এল। জেরিন বলল, তোমার ভয় লাগছে না আমাকে?
আমার ভয় পাওয়া উচিৎ তবে কেন জানি জেরিনকে আমার ভয় লাগছে না কোন এক কারণে। কিন্তু আমার তো ভয় পাওয়া দরকার। জেরিন যেন আমার মনের কথাই বুঝতে পারল। সে বলল, যাক আমাকে যে ভয় পাচ্ছো না সেটা দেখে ভাল লাগছে। জানো একবার আমার এক প্রেমিককে আমি আমার এই ক্ষমতার কথা বলেছিলাম।
আমি জেরিনের সেই প্রেমিকের কথা জানি। আমি বললাম, নিষাদ?
-আরে তুমি চেনো দেখছি!
-না মানে সেও তো তোমার মতই মডেল। চিনি। তোমাদের মধ্যকার ব্রেকআপ নিয়ে বেশ ফলাও করে সংবাদ ছাপিয়েছিল পত্রিকাগুলো।
-হ্যা। কেউ যেন মেনেই নিতে পারছিল না যে নিষাদের মত কেউ আমার থেকে আলাদা হয়ে যেতে পারে। আসলে আমার তাকে আমার সত্যটা বলা ঠিক হয় নি।
-তারপর সত্য জানার পরে সে কী অন্য কাউকে বলে দেয় নি?
আমার এই কথা শুনে জেরিন হাসল। তারপর বলল, দিতো হয়তো। তবে দিতে পারে নি। আমি তাকে করতে দেই নি।
আমি কিছু সময়ের জন্য খানিকটা অবাক হয়ে বললাম, কিভাবে?
তারপরেই আমি বুঝতে পারলাম যে এই প্রশ্নটা করা বোকামী হল। জেরিন তো স্বাভাবিক কেউ না। চাইলেই সে অনেক কিছুই করতে পারে। আমার মনের ভাব সে আবারও বুঝতে পারল। তারপর হেসে বলল, ঠিকই ধরেছো। নিষাদ এখন চাইলে বা শত চেষ্টা করলেও এই ব্যাপারটা মনে করতে পারবে না। আমি চাইলেই কিন্তু নিষাদকে নিজের কাছে রেখে দিতে পারতাম। নিজের বয়ফ্রেন্ড হিসাবে তাকে রেখে দিতে পারতাম। তবে সুর যে কেটে গেছে সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম বেশ ভাল করেই । তাই আর আটকাই নি ওকে। যাক চলে।
আমর হাটতে হাটতে সেই গতদিনের কাছে চলে এসেছি। জেরিন জায়গাটার ঠিক মাঝে এসে বলল, এই জায়গাতে আজকে রাতে সে আবারো আসবে। আজকে আরো কাছে এবং আরো স্পষ্ট।
-তারপর?
-তারপর?
জেরিন একটু যেন হাসল। তবে এই প্রশ্নের উত্তর সে দিল না।
সারাদিন বলতে গেলে সময়টা বেশ ভাল কাটলো। জেরিন আমাকে জানাল যে এই নিয়ে মোট সাতবার সে এই পাড়াতে এসেছে এই কাজ করতে। প্রতিবারই একই ভাবে বনের এই দেবী তার সামনে এসে হাজির হয়। তবে বেশি সময় ধরে সে এই কাজটা করতে পারে না। প্রচন্ড মানসিক শক্তির প্রয়োজন এই কাজটা চালিয়ে যেতে। প্রতিমাসের পূর্নিমাতে এই কাজটা করতে হয়। তবে দেবী এসে ধরা হয়।
আমি বলল, এরপর ফলে কী হবে? মানে এই আরাধনা করলে তোমার লাভ কী হবে?
-লাভ তো অবশ্যই আছে। এই জন্যই তো করছি। এবার একেবারে শেষ পর্যায়ে পৌছে গেছি। এবার আমার হাতে তাকে ধরা দিতেই হবে!
আমার জেরিনের কথাটা যেন ঠিক পছন্দ হল না। কাছে ধরা দিতে হবে মানে কী? দেবীকে তো উপাসনা করা যায় তাকে ধরা দিতে হবে কেন?
সেদিন রাতেও একই রকম ভাবে আমিও জেরিনের সাথে করে নির্দিষ্ট জায়গায় গিয়ে হাজির হলাম। যদিও জেরিন আমাকে আজকে যেতে মানা করছিল। কারণ আজকেই সেই একই ব্যাপারটাই হবে। তবে আমি দেখতে চাইছিলাম। আমি আগ্রহ নিয়ে হাজির হলাম একই ভাবে। সেদিনের মত একই ভাবে জেরিন আমাকে সেই বৃত্তের ভেতরে বসিয়ে দিল। তারপর আমি দূর থেকে সেই একই কাজ দেখতে লাগলাম। যদি আমার খুব ইচ্ছে করছিল যে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলি তবে জেরিনের কড়া নিষেধ যে কোন ভাবেই কোন ইলেক্ট্রনিক ডিভাইজ দিয়ে ছবি তোলা যাবে না। এতে নাকি রিচুয়ালে ব্যাঘাত ঘটবে। আমি আর তাই সেটা বের করি নি।
জেরিনের গতদিনের মত শূন্যে ভেসে ঘুরতে শুরু করার পরপরই আমি একটা কিছু অনুভূত করতে পারলাম। আমার মনে হল যেন কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। একদম প্রথমদিনের মত। গতদিন জেরিনের একে দেওয়া বৃত্তের ভেতরে বসে থাকায় আমার এই অনুভূতিটা মনে হয় নি। তবে আজকে আবারও আমার কাছে তাই মনে হল। কেউ যেন আমাকে দেখছে। আমি টর্চ জালিয়ে বৃত্তটা ভাল করে দেখলাম যে কোনো দিকে সেটা ছুটে গিয়েছে কিনা। কিন্তু দেখতে পেলাম না। তবে সেই অনুভূতিটা আর বেশি সময় ধরে থাকল না।
অবশ্য তত সময়ে রিচ্যুয়াল শুরু হয়ে গেছে বেশ ভাল ভাবে। আমি সেই আলোর অবয়বটা দেখতে পেলাম আস্তে আস্তে সেটা এসে হাজির হচ্ছে। আজকে সেটা আরো পরিষ্কার আরো স্পষ্ট হয়ে দেখে দিতে লাগল। আমি এক সময়ে সেই দেবীর পরিস্কার দেহ এবং মুখমণ্ডল দেখতে পেলাম। সত্যি বলতে কী এমন নিখুঁত চেহারা এবং দেহ যে কোনো নারীর হতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমি এক ভাবে সেদিকে তাকিয়ে রইলাম। আজকে সেই দেবী অবয়ব একেবারে নারীর রূপ ধারণ করেছে। লম্বা কালো চুল এসে হাজির হয়েছে প্রায় পা পর্যন্ত। পুরো শরীরটা চাঁদের আলোতে চিকচিক করছে। আমি বিস্ময়ে হা হয়ে সেই দেবী দেহের দিকে তাকিয়ে রইলাম। এক ভাবে। কত সময় আমি তাকিয়ে ছিলাম আমি জানি না তবে এক সময় দেখলাম সে দেহটা আবারও অদৃশ্য হয়ে গেল। জেরিনও মাটিতে লুটিয়ে পড়েছে তত সময়ে।
রাতে পাড়ায় ফিরে এসে চুপচাপ শুয়ে রইলাম। আমার মাথার ভেতরে সেই দেবী দেহ ছাড়া আর কিছু যেন কাজ করছিল না। এতো সুন্দর মানুষ হতে পারে? সেই দেবীর কথা ভাবতে ভাবতেই আমি কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা জানি না।
**
অনেক দূর থেকে আমাকে কেউ যেন ডাকছে। আমার নাম ধরে কেউ ডেকেই চলেছে। আমি উঠে বসলাম। চারদিকটা কেমন আমার কাছে অচেনা মনে হল। রাতে যে ঘরে আমি ঘুমিয়েছিলাম সেই ঘরটাই অবশ্য রয়েছে তবে চারিদিকটা কেমন ধোঁয়াশার মনে হল। আমি কিছুই চিনতে পারলাম না। সব কিছু অপরিচিত। পাশে জেরিনের শুয়ে থাকার কথা অথচ সে নেই। আমি ঘর থেকে যখন বের হলাম তখন আমার কাছে মনে হল যেন আমি মৃত্যুপুরিতে এসে হাজির হয়েছি। ভৌতিক মুভির গ্রামের পরিবেশ যেমন হয় ঠিক সেই রকম। আমার ডাকটা আবারও শুনতে পেলাম। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি পা বাড়ালাম সেদিকে। কোন দিকে আমি জানি না। আমি কেবল এগিয়ে যেতে লাগলাম।
কত সময় ধরে সেই ডাকটা অনুসরণ করে আমি এগিয়ে গেছি সেটা আমি জানি না। তবে মনে হল যেন অনন্তকাল ধরে আমি ছুটে চলেছি। কোন দিকে আমি যাচ্ছি আমি জানি না। কেবল জানি যে আমাকে যেতেই হবে।
এক সময়ে আমি সেই আবার একই জায়গায় এসে হাজির হলাম। মধ্য রাতেই আমি আর জেরিন এখানে ছিলাম। সেই দেবী এখানে এসেছিল। সে সমভূমির মাঝে আমি আবারও সে দেবীকে দেখতে পেলাম। একেবারে রক্তে মাংসের মানুষ। চাঁদের আলোয় তার মুখ, চোখ দেহ একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রাতে আমি দেবীর চুপ একেবারে পা পর্যন লম্বা দেখেছিলাম এখন তার চুল কোমড় পর্যন্ত! অবশ্য আমি আর কিছু ভাবার ফুসরৎ পেলাম না। আমি তার দিকে এগিয়ে গেলাম মন্ত্রমুগ্ধের মত। আমার যেন নিজের উপর নিয়ন্ত্রণ নেই। আমাকে যেতেই হবে তার কাছে।
তারপর আমার আর কিছুই যেন মনে হল স্পষ্ট ভাবে। আমি কেবল বুঝতে পারছিলাম যে পুরো শরীরের উপরে সেই অবয়ব যেন ঝাপিয়ে পরেছে। তার সেই নগ্ন শরীরের উত্তাপ আমি অনুভব করতে পারছিলাম! মানুষ এবং দেবীর এই মিলনের সাক্ষী এই বনভূমির প্রতিটা গাছের পাতা রইলো কেবল!
**
সকাল ঘুম ভাঙ্গার পরে আমি অনেকটা সময় ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারলাম যে আমি যা দেখেছি তা ছিল স্বপ্ন। তবে এই স্বপ্ন স্বাভাবিক না। আমি এতো স্পষ্ট ভাবে এই ব্যাপারটা এর অনুভব করি নি।
বাইরে বের হয়ে দেখলাম বেশ বেলা হয়ে গেছে। পাড়া ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে। হাত মুখ ধুয়ে জেরিনের সাথে নাস্তা খেলাম। জেরিনের মুখ আজকে বেশ গম্ভীর। জেরিন গতকাল রাতেই জানিয়েছিল যে আজকে রাতেই হবে শেষ রিচ্যুয়াল।
জেরিনকে আমি রাতের স্বপ্নের কথা কিছুই বললাম না। জেরিন আবারও আমাকে নিয়ে সেই জায়গায় গিয়ে হাজির হল। তারপর বলল, আজকে আমাদের শেষ দিন। আগামীকাল শুক্রবার তাই এখানে নতুন গ্রুপ আসবে। পাড়া আর এতো নির্জন পাওয়া যাবে না। আজকেই কাজটা শেষ হবে। আমি দেখতে পেলাম জেরিন এবার সেই পুরো রিচ্যুয়ালের জায়গাতে কী যেন করতে লাগল। আমি বুঝতে পারছিলাম যে সে কিছু একটা মন্ত্র পড়ছে আর মাটিতে একটা ছিটিয়ে দিচ্ছে। পুরো কাজটাটা করতে বেশ সময় লাগল। আমি চুপচাপ সেই কাজ দেখতে লাগলাম। কাজ শেষ করে সে আমাকে ডাক দিল। আমি জেরিনের পাশে গিয়ে বসলাম। জেরিন আমাকে একটা জায়গা দেখালো। দেখতে পেলাম জায়গাটায় দুটো ছোট ডাল পুঁতে দেওয়া। জেরিন বলল, আজকে একটা কাজ তোমাকে করতে হবে।
-কী কাজ?
-আমি রিচ্যুয়ালে যখন মত্ত হব এবং সে এসে হাজির হবে তখন তুমি সময় মত এই ডালের স্থানে এই গুড়োগুলো ছিটিয়ে দিবে।
-এটা কী?
জেরিন কিছু সময় ভাবল। সম্ভবত মনে মনে মনে হিসাব কষে নিল যে আমাকে এই কথা সে বলবে কিনা! তারপর বলল, এটা যদি তুমি এই ডালের ফাঁকা স্থানে ছিটিয়ে দাও তবে এই পুরো স্থানটাই আবদ্ধ হয়ে যাবে। কোনো অশরীরি সত্ত্বা আর এখান থেকে বের হতে পারবে না।
আমি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলাম জেরিনের দিকে। তারপর বলল, তার মানে তুমি সেই দেবীকে আটকাতে চাও?
জেরিন হাসল একটু। তারপর বলল, আরে কিসের দেবী সে! সে কেবল একটা ভিন্ন শরীরি। আর কিছুই না। আমি তার শক্তিটা তাই। তাকে আবদ্ধ করতেই পারলেই তার শক্তি আমি নিজের করে নিতে পারব।
তার মানে হচ্ছে জেরিন কোন ভাবেই কোন আরাধনা করছিল না। সে মূলত সেই অশরীরিটাকে ধরতেই এখানে এসেছে! জেরিন বলল, বুঝতে পেরেছো কী? এই কাজটা তোমাকে করতে হবে।
আমি বললাম, যদি আমি এই কাজটা করি, মানে নিজের বলয় থেকে যখন আমি বের হব তখন সে টের পেয়ে যাবে না?
জেরিন হাসল। তারপর বলল, পাবে তবে তখন তার মনযোগ থাকবে অন্য দিকে। সে তোমার দিকে হুস ফেরা হবে না।
-মানে, ঠিক বুঝলাম না।
জেরিন আবারো হাসল। তারপর বলল, তুমি নিজেই বুঝে যাবে। সময় আসুক!
আমি বুঝতে পারলাম সময় মতই। জেরিনের সাথে রাতের বেলা আবারও সেই জায়গাতে এসে হাজির হলাম এবং একই ভাবে জেরিন রিচ্যুয়াল শুরু করলো। আজকে অনেক দ্রুতই সেই অশরীরি দেবী এসে হাজির হল একেবারে মানুষের মতই। জেরিন আমাকে বলেছিল সময় হলেই আমি যেন ঐ ডালের ছোট পথটুকু বন্ধ করে দেই। আমি যখন জানতে চাইলাম যে সময় কখন হবে তখন বলল যে আমি বুঝতে পারব। এবং আমি সত্যিই নিজ থেকে বুঝতে পারলাম যে কেন সেই অশরীরি আমার অস্তিত্ব টের পেলেও কিছু বলবে না।
আজকে জেরিন কেবল শূন্যে ভেসে উঠেছিল। চক্কর মেয়ে ঘোরা শুরু করে নি। তার আগেই সে এসে হাজির হল এবং তারপরই …।
আমি কেবল কিছু সময় সেদিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। দুজন নগ্ন মেয়ের মধ্যকার এই কাম ক্রিয়া আমি ভাবতেও পারছিলাম না। একটা পর্যায়ে এমন যে আমি সেদিকে থাকতে পারছিলাম না। আকাশ বাতাশ কাঁপিয়ে দুজনের আনন্দ চিৎকার ভেসে উঠছিল। আমি বুঝতে পারলাম জেরিন ঠিক এই কথাই বলেছিল। এটাই সেই সময়। আমি নিজের বৃত্ত থেকে বের হলাম আর সেই সময়ই আমি সেই তীব্র অনুভূতিটা টের পেলাম। কেউ আমাকে দেখছে!
কিন্তু জেরিন তো আমাকে বলেছিল যে ঐ অশরীতি টের পাবে না। আমার চোখ তখনও ঐ দুজনের দিকেই। তারা নিজেদের ভেতরে মত্ত হয়েই আছে। তাহলে আমাকে কে দেখছে?
তখনই আমি তাকে দেখতে পেলাম। ঠিক উল্টোদিক থেকে আরেকজন এগিয়ে আসছে। আমি চিনতে পারলাম তাকে।
এটার দেহ পল্লব একই রকম হলেও, চুপ কেবল কোমড় পর্যন্ত লম্বা অন্য দিকে জেরিনের সাথে যে রয়েছে তার চুপ একেবারে পা পর্যন্ত ছুইছুই।
তারা তাহলে দুইজন!
আমি এখন কী করব?
আবারও আমার বৃত্তের ভেতরে ঢুকে পড়ব? আমার এখন অবশ্যই সেই বৃত্তের ভেতরে ঢুকে পড়া উচিৎ নয়তো পালিয়ে যাওয়া উচিৎ!
কিন্তু আমি পালাতে পারলাম না। আমি নিজের জায়গা থেকে নড়তেই পারলাম না। সে ধীরে ধীরে এগিয়ে এল আমার কাছে। তারপর একবার আমার শরীর জুড়ে পদক্ষীণ করলো। তারপর আমার চোখের দিকে তাকাল।
-তুমি কি চাও একজন মুক্তি সত্তাকে কারো অধীনে বন্দী হোক? আজীবন তার দাস হয়ে থাকুক?
আমি মাথা নাড়ালাম। সত্যি বলতে কি এই ব্যাপারটা আমার নিজেরও ভাল লাগে নি। আমি প্রথমে ভেবেছিলাম যে জেরিন বুঝি এই দেবী পুজা করছে কিন্তু আজকে যখন আমি জানতে পারলাম যে জেরিন আরাধনা করছে না, বরং এটাকে আটাকে চাইছে তখন আমার ব্যাপারটা ভাল লাগে নি।
সে বলল, তাহলে বন্দী কর না। আমি তোমাকে বাধা দিবো না যদি করতে চাও।
আমি দ্বিধায় পরে গেলাম। আমার এখন কী করা উচিৎ? একবার মনে হল যে কাজটা না করলে জেরিনের বুঝি ক্ষতি হয়ে যাবে আর কাজটা করলে একি অশরীরিটা বন্দি হবে। আমি বলল, তাহলে জেরিনের কী হবে?
-দেখছো না আমার বোন কিভাবে তার সাথে প্রেমলীলায় মত্ত্ব হয়ে আছে। ভালো বাসাবাসি শেষ হলেই ও চলে যাবে!
-আরে জেরিনের?
-ও কিছু শক্তি হারিয়ে ফেলবে। তবে আর কোন ক্ষতি হবে না।
-সত্যি। মিথ্যা কেন বলব? তোমাকে তো মিথ্যা বলার প্রশ্নই আসে না।
এই বলে সে আমার আরও কাছে এগিয়ে এল এবং আমার ঠোটে একটা চুমু খেল। আমারপুরো শরীর যেন নড় উঠল। আমি আর কিছু যেন ভাবতেই পারলাম না।
কত সময় পার হয়ে গেল আমি নিজেও জানি না। যখন আমার তন্দ্রা কাটলো তখন প্রায় ভোর হয়ে গেছে। আমি মাটিতে শুয়ে ছিলাম। উঠে বসলাম।
তাকিয়ে দেখলাম জেরিন মাথা নিচু করে বসে আছে। আমি দৌড়ে গেলাম তার দিকে। সে আমার দিকে একবার তাকাল তারপর বলল, আমার সব পরিশ্রম বৃধা হয়ে গেছে। সব!
আমি আমতা আমতা করে বললাম, বিশ্বাস কর আমি আসলে …।।
-তোমার দোষ নেই। আমার আগেই বোঝা দরকার ছিল। এখানে একটা নয় আরো অনেকেই থাকতে পারে। একজন আমার কাছে এসেছে আরেকজন পাহারা দিয়েছে তাকে। সেইজনই তোমাকে কাজটা করতে দেয় নি আমি জানি। আমার বোঝা দরকার ছিল! ভুলতা আমারই।
আমি বললাম, তুমি ঠিক আছো?
-হ্যা। আছি। একটু দুর্বল লাগছে! একতু ধরবে?
আমি জেরিনকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম।
আমি যখন জেরিনকে আবারও পাড়ার দিকে নিয়ে যাচ্ছিলাম তখন আমার আবারও মনে হল যে কেউ যেন আমাকে দেখছে। হাসিহাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
এরপরের কাহিনী সংক্ষিপ্ত। জেরিনের শরীর আসলেই বেশ দূর্বল ছিল। পাড়াতে বিকেলের মধ্যেই দুইটা ট্যুর গ্রুপ এসে হাজির হল। দুইদিন সে শুয়েই রইলো কেবল। আমি অবশ্য আরেকবার পাহাড় সামিট করে ফেললাম। এবং প্রতিটা সময় আমার মনে হত কেউ যেন আমার দিকে নজর রাখছে। আমার একটু অস্বস্তি যে লাগত না সেটা আমি বলব না তবে ভয় লাগতো না। আমার কেন জানি মনে হত যে সেই চোখ রাখা সত্ত্বাটা আমার দিকে হাসি মুখেই তাকিয়ে আছে।
তারপরই সেই গ্রুপের সাথে ফেরত চলে এলাম ঢাকায়।
পরিশিষ্টঃ
আমি ভেবেছিলাম বুঝি এর সাথেই সব শেষ হবে। তবে আমার ধারণায় একটা ভুল ছিল। সেটা টের পেলাম মাস খানেক পরেই। অফিসে কাজ করছিলাম তখন ম্যানেজারের রুমে ডাক পরল। আমি সেখানে গিয়ে হাজির হলাম। দরজা দিয়ে ভেতর ঢুকতেই দেখতে পেলাম যে ম্যানেজারের সামনে একজন বসে আছে। সেলোয়ার কামিজ আর পরা মেয়ে। চুল কোমড় পর্যন্ত লম্বা, ঘন। আমি যখন ঢুকলাম তখনই মেয়েটা আমার দিকে ফিরে তাকাল। ঠোঁট দিয়ে না হাসলেও সে হাসল চোখ দিয়ে! আমি তীব্র বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম!
সেদিনের চাঁদের আলোতে এই অপশ্বরি সুন্দরীকে আমি দেখেছিলাম। আজকে সেই মেয়েটাই আমার চোখের সামনে বসে আছে। এবং মেয়েটার চোখের ভাষা বুঝতে আমার কষ্ট হল না। মেয়েটা যেন চোখ চোখে বলল, কী মিস্টার এতো সহজে তোমাকে ছেড়ে দিবো না!
(আপাতত সমাপ্ত)
ফেসবুকের অর্গানিক রিচ কমে যাওয়ার কারনে অনেক পোস্ট সবার হোম পেইজে যাচ্ছে না। সরাসরি গল্পের লিংক পেতে আমার হোয়াটসএপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। এছাড়া যাদের এসব নেই তারা ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলেও জয়েন হতে পারেন।
অপু তানভীরের দুটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এছাড়া সকল গল্পের লিস্ট পাবেন সূচিপত্রে। পুরানো আগের গল্প পড়তে পারবেন সামহোয়্যারইন ব্লগ ও ওয়াটপ্যাড থেকে।
Discover more from অপু তানভীর
Subscribe to get the latest posts sent to your email.

পাহাড়ের নির্জন রাত থেকে শুরু করে অফিসের সেই অপ্রত্যাশিত চোখের হাসি পর্যন্ত পুরো ব্যাপারটা যেন এক ঘোরলাগা রহস্যের মতো মনে হলো। বাস্তব আর অলৌকিকের মাঝখানের এই টানাপোড়েন আর না-ফুরোনো রেশটুকু বেশ রোমাঞ্চকর লেগেছে। গল্পের শেষটা এমন অদ্ভুত ইঙ্গিতে থেমে যাওয়ায় মনে এক ধরনের চাপা কৌতূহল রয়ে গেল।