‘মৃতরা কথা বলে’ উপন্যাসটা আমি লিখেছিলাম বইটইয়ের জন্য। লেখাটাতে ৩৫ হাজার বেশি শব্দ রয়েছে। আমি সাধারণত এতো বেশি বড় লেখা লিখি নি। এর আগে দ্যা ডার্ক প্রিন্স লিখেছিলাম যদিও সেটা আরও ছোট ছিল। এছাড়া দ্বিতীয় বাসররাত লিখেছিলাম সেটাও খুব বেশি বড় ছিল না। তবে লেখাটা কয়েকবার এডিট করার পরে মনে হল এই লেখাটা বইটই না দিয়ে পিডিএফ তৈরি করে বিক্রি করি। কিন্তু তারপরেও মনে হল যে দরকার নেই। এর থেকে বরং আমি আমার ওয়েবসাইটেই প্রকাশ করি। সেখান থেকেই পাঠকরা পড়ুক পুরো লেখাটা। এই লেখার মূল্যটাও নির্ধারণ করে দিলাম না। পাঠকরা পুরো লেখা পড়ে যতটা মনে করবেন ঠিক ততটাই পে করবেন। কেউ যদি মনে করেন যে এই লেখা পড়ে আমি কোন অর্থ পে করব না তাতেও আমার কোনো আপত্তি নেই। পারিশ্রমিক লেখককে নিজের লেখাকে উন্নত করার পথে নিয়ে যায়। হয়তো দেখা যাবে এর লেখা আমাকে পরে আরও লেখা লিখতে আগ্রহী করে তুলবে। অর্থের থেকে বড় মোটিভেশন আর কিছু নেই।
পুরো লেখা পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড পাবেন এই পোস্টের নিচে।
আরেকটা অনুরোধ থাকবে। এটা শুধুই মাত্র একটা বানানো গল্প। বাস্তবের সাথে এর কোন মিল নেই। পুরোটাই ফিকশনাল। আশা করি এই মনে করেই লেখাটা পড়বেন। প্রতিটা পর্বের শেষে পরের পর্ব লিংক যুক্ত করে দেওয়া আছে পাঠকদের সুবিধার জন্য। এছাড়া সব পর্বের লিংক যোগ করে দেওয়া হল।
হ্যাপি রিডিং
সকল পর্ব

পাসওয়ার্ড এর জন্য ক্লিক করুন
deadmantalking
Discover more from অপু তানভীর
Subscribe to get the latest posts sent to your email.
